![]() |
| নতুন যাত্রা হবে অজানাতে আমার যাত্রার ধরন কেমন হবে? যাত্রাটা হবে কঠিন তবে সহজ একটা পথে খুজতে হবে। আমার অতীতের জীবনকে আংশিকভাবে সঙ্গী করে নতুন একটা জীবন গড়তে চাই যেখানে নিজেকে একজন প্রকৃত মানুষ হিসাবে দাবি করতে পারব। যেখানে থাকবে না কোন হিংসা-বিদ্বেষ বা জাত-পাতের ভেদাভেদ, থাকবে একে অপরের প্রতি সম্মান, প্রেম আর অশেষ করুণা। মানুষ তার কর্ম লোভ থেকে নয় বরং ভাল লাগার ইচ্ছা থেকে করবে। আর সেই যাত্রার ধরন হবে সবাইকে একসাথে নিয়ে নতুন একটা পৃথিবী গড়তে। এর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি? এখন থেকে নেওয়া শুরু করলাম। সময়ের সাথে সাথে পদক্ষেপের ধরন পরিবর্তন হলেও লক্ষ্য থাকবে একটাই৷ যখন যে সিদ্ধান্ত নিব তা এই ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে নিব। তাই আমার বিনীত অনুরোধ, আপনারা /তোমরা যারা আমার শোভাকাক্ষী আছো তারা আমার সহযোগী হবে। ছোট-বড় নির্বিশেষে আমাকে পরামর্শ/উপদেশ দিয়ে সহযোগিতা করতে পারেন/পার। যোগাযোগ করতেঃ ক্লিক করুন এখানে অথবা, নিচের ফর্মটি পূরণ করে সাবমিট করুন |

0 মন্তব্যসমূহ